অদম্য মনের জোর নিয়ে প্রসব যন্ত্রনাকে উপেক্ষা করে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে সন্তান সম্ভবা নাসিমা খাতুন। হাসপাতাল সুত্রে জানা গেছে যে কোনো মুহুর্তে সন্তান প্রসবের জন্য নাসিমাকে লেবার রুমে নেওয়ার প্রয়োজন হতে পারে। নাসিমা ইটাহার থানার চেরামাটি এলাকার বাসিন্দা। সে রায়গঞ্জ থানার ভুপাল চন্দ্র বিদ্যাপিঠের ছাত্রী, তার পরীক্ষার সিট ছিল রায়গঞ্জের দেবীনগর প্রমোদা সুন্দরী বিদ্যাপিঠে।
পাশাপাশি ২২ শে মার্চ মা হওয়া জুই খাতুন শারিরীক অসুস্থতার কারনে পুত্র সন্তানকে পাশে নিয়েই রায়গঞ্জ হাসপাতালে পরীক্ষা দিল। দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের বাসিন্দা তথা লৌহচুর হাই স্কুলের পরীক্ষার্থী জুই খাতুনের সিট পরেছিল দ্বারগ্রাম হাইস্কুলে। কিন্তু প্রসব যন্ত্রনা ওঠায় তাকে ভর্তি করা হয় রায়গঞ্জ হাসপাতালে।